স্বদেশী | অয়ন ঘোষ

|
‘The virgin in a condom’ by Tania Kovots |
|
কাছিমের ন্যায় টিনের বাটির উপর মোমবাতির হা-হুতাশ নির্বিঘ্নে দলা পাকিয়ে আছে
এ য্যানো এক কুৎসিৎ হাহাহিহি আমাকে লোপাট করেছে 
তোমাদের সা-রে-গা-মা হতাশাতে
অথচ জাহান্নাম গিধড় গিরিসার
কুলকুল শব্দের কুলকুন্ডলিনী
পবিত্র মোম ও স্নেহের র্যাপার
নিরুপায় থাবড়ানো দিনের মেঝেতে
তবুও প্রাচীনকাল তবুও স্টীমার
সপসপে বাগানে সব্জীর ক্ষেত ও সফলমনোরথ
বীর্যের পবিত্রে বেলুন হোলি
মার্বেলে ফোঁটা ফোঁটা মখমলে মোমের শরীর
ছোটোখাটো পাহাড়ের দাবী নিয়ে এ ঘর.. ও ঘর…
ওফ!
আমি স্বদেশী ঘামের স্বপ্ন দেখেছি শুধু
|

Comments

Post a Comment